ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

টয়লেটে যাবার কথা বলে বিয়ের ১৮ দিন পর প্রেমিকের সঙ্গে পালিয়েছেন নববধূ

ads

বরগুনার তালতলীতে বিয়ের ১৮ দিন পর প্রেমিকের সঙ্গে পালিয়েছেন ইতি নামের এক নববধূ। গেলো মঙ্গলবার রাতে উপজেলার মালিপাড়ার শ্বশুরবাড়ি থেকে রাতের আঁধারে পালিয়ে যান তিনি। জানা যায়, গেলো ১২ ডিসেম্বর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়।


বিয়ের পরও ইতি আগের প্রেমিকের সঙ্গে মোবাইল ফোনে কথা চালিয়ে যাচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় গেলো মঙ্গলবার রাতে টয়লেটে যাবার কথা বলে ইতি রানী বাইরে বের হয়ে যান। অনেক পরেও ঘরে ফিরে না আসলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে ঘরে থাকা মোবাইল ফোনের ম্যাসেজের সূত্র ধরে জানা যায়, প্রেমিকের হাত ধরে পালিয়েছেন ইতি। রাত ১১টার দিকে প্রেমিক ম্যাসেজ করে তার আসার কথা জানিয়েছেন।


পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান ইতি। এ ঘটনায় ছেলের মা ঝর্ণা রানী কর্মকার বাদী হয়ে থানায় জিডি করেছেন।


তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page